হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিজয় মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

শুক্রবার (২২ মে) দুপুরে শহরতলীর দুর্লভপুর এলাকা থেকে বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রবাসে থাকেন। মা শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। গত ১৫ মে সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বিজয় তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটিকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিষয়ে জানায়। বৃহস্পতিবার শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ শিশুর স্বজনদের। তাঁদের দাবি, ঘটনাটি প্রকাশ না করতে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।

 

Manual1 Ad Code

শিশুর মা বলেন, আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের কথা বলেছে। তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের বক্তব্য নেয়। প্রাথমিকভাবে এটি ধর্ষণচেষ্টার ঘটনা বলে জানা গেছে।

 

Manual4 Ad Code

শিশুটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয়। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। আজ (শনিবার) তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code