হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দোয়ারাবাজারে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া নামের এক খামারির নিহত হয়েছেন।

 

Manual7 Ad Code

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

মারা যাওয়া শফিক মিয়া (৩৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত বিরাজ আলীর ছেলে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শফিক মিয়া সুড়িরগাঁও হাওরে হাঁস নিয়ে যান। দুপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন ওই যুবক। পরে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয়রা মরদেহ হাওরে পড়ে থাকতে দেখে পরিবারের সহযোগিতার উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের সম্মতিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code