পুলিশ নিরাপত্তায়, বাড়ির ছাদে-রেস্তোরাঁয় উৎসব করুন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

পুলিশ নিরাপত্তায়, বাড়ির ছাদে-রেস্তোরাঁয় উৎসব করুন

Manual1 Ad Code

dmp-commissione

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর খোলা স্থানে কনসার্ট বা কোনো আয়োজন করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ জন্য তিনি বাড়ির ছাদ বা রেস্তোরাঁয় উৎসব উদযাপনের অনুরোধ করেছেন নগরবাসীকে। বলেছেন, সন্ধ্যার পরে বাড়ির ছাদে ও রেস্তোরাঁয় আপনারা উৎসব উদযাপন করুন, পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।

সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

ডিএমপি কমিশনার মঙ্গল শোভাযাত্রায় মুখোশ না পরারও অনুরোধ জানিয়েছেন। তবে তিনি বলেছেন, মুখোশ হাতে রাখা যাবে, পরা যাবে না। এবার ভুভুজেলা বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানিয়েছেন তিনি। গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, এবছর যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Manual7 Ad Code

ইভটিজিং-পকেটমার প্রতিরোধ করতে সোয়াত টিমের পাশাপাশি পোশাকি পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে এবার নারী-পুরুষের আলাদা লাইন থাকবে। প্রবেশ গেটে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা থাকবে যেন কাউকে হয়রানির শিকার না হতে হয়। এবারও রমনা ও সোহরাওয়ার্দীতে আগত সবাইকে বাতাসা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে পুলিশ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার।

Manual2 Ad Code

রমনা-শাহবাগ-টিএসসিসহ পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসিতে তিনটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে, সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাবে দায়িত্ব পালনকারী সদস্যরা।  এ ছাড়া টিএসসি, শাহবাগ ও রমনা পার্কে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। ওয়াচ টাওয়ার থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code