৩ মে বাংলাদেশ আসছেন কুয়েত প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

৩ মে বাংলাদেশ আসছেন কুয়েত প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

kuete

সুরমা মেইল নিউজ : কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ তিন দিনের সফরে আগামী ৩ মে বাংলাদেশে আসছেন।

Manual3 Ad Code

বিশ্বব্যাপী তেলের মূল্য কমে যাওয়ার প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে তিনি এ সফরে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সফরকালে কুয়েতের সঙ্গে প্রায় অর্ধডজন চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ কুয়েত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে থাকে। আমদানি করা অপরিশোধিত তেল শোধন করার লক্ষ্যে বাংলাদেশে একটি তেল শোধনাগার গড়ে তোলার জন্য কুয়েতের সহায়তা চাওয়া হতে পারে।

Manual3 Ad Code

কুয়েতের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সময়ের নোটিশে এশিয়ার পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই ঢাকায় আসবেন। তারপর দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান ও হংকং সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী এ সফর করছেন। সফরের বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত তার দেশের প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে।

Manual5 Ad Code

প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণসহ রাষ্ট্রীয় অপরাপর আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, কুয়েতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৭৩ সালে কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর এই দুই মুসলিম দেশের মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা এতটাই দৃঢ় ছিল যে, পরস্পরের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়। বিশ্বে তেলের দাম কমতে থাকায় কুয়েতের অর্থনীতি এ মুহূর্তে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে কী ধরনের সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হয় সে বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

জানা গেছে, রাশিয়া ও ইরান অব্যাহতভাবে তেল উত্তোলনের ঘোষণা দেয়ায় বিশ্ববাজারে তেলের দাম পড়তে শুরু করেছে। আগামী ৩-৪ বছর বিশ্ববাজারে তেলের মূল্যের এই পতন অব্যাহত থাকবে বলে আশংকা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। কম মজুরিতে দক্ষ কর্মী পাওয়া কুয়েতের অর্থনীতির জন্য অগ্রাধিকার হওয়ায় এমন কর্মী পাওয়ার জন্য বাংলাদেশই সবচেয়ে ভালো স্থান বলে মধ্যপ্রাচ্যের এ দেশটি মনে করে। এ কারণেই প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহর এ সফর বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code