সঙ্গীর অবৈধ মেলামেশা ধরবে বেডরুমের বিছানা! ভিডিও

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

সঙ্গীর অবৈধ মেলামেশা ধরবে বেডরুমের বিছানা! ভিডিও

Manual5 Ad Code

images (2)বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দাম্পত্য সঙ্গী যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে, তাহলে সেটা জানাবে এবার বেডরুমের বিছানা! প্রযুক্তি সমৃদ্ধ এই বিছানা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে এসএমএস পাঠিয়ে জানাবে যে, অন্য কারো সঙ্গে বিছানায় অবৈধ সম্পর্কে রয়েছে দাম্পত্য সঙ্গী। স্পেনের ডারমেট নামক প্রতিষ্ঠান তৈরি করেছে অভিনব এই বিছানা বা গদি। স্মার্টট্রেস নামক এই গদিতে রয়েছে লাভার ডিটেকশন সিস্টেম।

২৪ সেন্সরযুক্ত এই গদি বিছানার নীচে রাখলে, আপনার অনুপস্থিতিতে আপনার বিছানাটি যদি সন্দেহজনক উপায়ে ব্যবহার হয়ে থাকে, যেমন বিছানায় জাম্পিং হয়, তাহলে তৎক্ষণাৎ মোবাইলে মেসেজ চলে আসবে। এছাড়া থ্রিডি ম্যাপের সাহায্যে মোবাইলে প্রদর্শিত হবে, বিছানায় কোন জায়গায় বেশি প্রেসার প্রয়োগ হয়েছে। স্মার্টট্রেস নামক এই গদিটি দেখতে সাধারণ গদির মতোই, তাই এটি যে প্রযুক্তিসম্পন্ন সেটা দাম্পত্য সঙ্গীর পক্ষে বোঝার উপায় নেই।

অবিশস্ত সঙ্গীর অবৈধ সম্পর্ক জানার এই প্রযুক্তিসম্পন্ন গদি স্পেনের বাজারের জন্য তৈরি করা হলেও, নির্মাতাদের বিশ্বাস, বিশ্বের অন্যান্য দেশেও এটি সাড়া ফেলবে। কারণ এটি বিশ্বের প্রথম বিছানা, যার মাধ্যমে সহজেই সঙ্গীর অবৈধ মেলামেশা ধরা যাবে।

Manual5 Ad Code

স্মার্টট্রেস গদির দাম ধরা হয়েছে ১৭৫০ ইউএস ডলার। নির্মাতাদের দাবী, মনের শান্তির জন্য এই অল্প মূল্যে বিছানাটি পেতে কেউ আগ্রহী হবে অনেকেই।

Manual8 Ad Code

স্মার্টট্রেস এর অফিসিয়াল ভিডিও:

 

স্মার্টট্রেস এর টেস্টিং প্রক্রিয়ার ভিডিও:

Manual5 Ad Code

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code