শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

Manual7 Ad Code

images

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৩ কেজি অবৈধ স্বর্ণসহ মো. হাবিবুর রহমান নামে যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউজ। সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে৫৮২) যাত্রী ছিলেন। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো: রিয়াদুল ইসলাম জানান- ওজন মাপা যন্ত্র এবং খেলনার ভেতরে সম্পূর্ণ নতুন কৌশলে ১৬০টি স্বর্ণের বার অবৈধভাবে আনছিলেন হাবিবুর রহমান। তবে বারগুলো সাধারণ বারের মতো শক্ত নয়, পাতার মতো। শিগগিরি তাকে থানায় হস্তান্তর করা হবে, যোগ করেন রিয়াদুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code