কলাবাগানে জোড়া খুন : দক্ষ হাতের কাজ, খুনিরা প্রশিক্ষিত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

কলাবাগানে জোড়া খুন : দক্ষ হাতের কাজ, খুনিরা প্রশিক্ষিত

Manual2 Ad Code
julhaz-mannan_mahbub-rabbi_

জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : কোথায় আঘাত করলে দ্রুত মৃত্যু হয়, সেই প্রশিক্ষণ নিয়েই জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়েছে বলে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন- দক্ষ হাতের কাজ, খুনিরা প্রশিক্ষিত। কোথায় আঘাত করলে মারা যাবে, সে ধরনের প্রশিক্ষণ নিয়েই তারা কুপিয়েছে। সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু তনয়কে (২৬)।

Manual7 Ad Code

পাঁচ থেকে সাতজন এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলেন- আঘাতের চিহ্ন একই ধরনের। দুই জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বের হয়ে গেছে মাথার মগজ। জুলহাসের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হামলা ঠেকাতে গিয়ে তিনি আঘাত পান। ব্লগার অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের কোপানোর ধরনের সঙ্গে এটির অনেকটা মিল রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন- এ ধরনের আঘাতের পর কারও বেঁচে যাওয়া সম্ভব নয়। একই স্থানে উপর্যুপরি কয়েকটি আঘাত ছিল। এবং সেই আঘাত মাথার খুলি কেটে মগজ পর্যন্ত পৌঁছেছে। তনয়ের স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে। একই স্থানে অন্তত তিনটি আঘাত করলে মগজ স্পর্শ করে। খুনিরা ভালো করেই জানে এবং জেনেই আঘাতগুলো করেছে।
এর আগে সুরহতাল প্রতিবেদন তৈরি করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী। প্রতিবেদনে মাথার তালু থেকে ঘাড় পর্যন্ত ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code