সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
বিনোদন ডেস্ক : জিৎ এবং ফারিয়া। যৌথ প্রযোজনা-পরিচালনার ‘বাদশা’ ছাবিটি দিয়ে প্রথম জোট বেঁধেছেন দুজনে। ঢাকা-কলকাতা মিলিয়ে গেল মাস থেকে একসঙ্গে তাদের অভিনয় হয়েছে অনেক। দুই দেশে দুই দফায় ছবিটির সিংহভাগ শ্যুটিং শেষ এরইমধ্যে। মাঝে ক’দিন বিরতি নিয়ে ফের শুরু হচ্ছে টিম বাদশা’র কার্যক্রম। ১২ মে লন্ডন যাচ্ছেন জিৎ-ফারিয়া। তবে তার আগেও কিছু হিসেব-নিকেশ আছে। ফারিয়া জানালেন ৬ মে বিকাল নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। উদ্দেশ্য কলকাতা। সেখানে তার জন্য রিহার্সেল রুমে অপেক্ষা করবেন স্বয়ং জিৎ এবং কোরিওগ্রাফার!
ফারিয়া বলেন, ৭ ও ৮ মে টানা দুদিন আমি ও জিৎ নাচের রিহার্সেল করবো। একসঙ্গে অনেকদিন শ্যুটিং করলেও আমাদের নাচের মহড়া এটাই প্রথম। উনার মতো দক্ষ শিল্পীর সঙ্গে নাচের রিহার্সেল করবো- তাই খানিক টেনশনই হচ্ছে। ভয়, তালে তাল মেলাতে পারবো তো!
তিনি জানান, কলকাতায় এই নাচের রিহার্সেলের কারণ লন্ডন গিয়ে সময় নষ্ট না করে ঝটপট শ্যুটিং শেষ করা। তবে কি শুধু জিৎ-ফারিয়ার গানের জন্যই লন্ডন যাচ্ছে ‘বাদশা’ টিম? ফারিয়া জানান, মুল উদ্দেশ্য গান। সে জন্যই তো কলকাতায় আগাম রিহার্সেলের আয়োজন। তবে সেখানে কয়েকটি দৃশ্যের শ্যুটিংও হবে। লন্ডনে ১২ দিনের সফর শেষে ফারিয়া দেশে ফিরবেন ২৭ মে। এ সময় ঠিক ক’টি গানের শ্যুট হবে? তিনটি তো হবেই। তবে কলকাতায় রিহার্সেলে অংশ নেওয়ার আগে চূড়ান্ত কিছু এখনই বলতে পারছি না। এদিকে জিৎ-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিয়া বলেন, সে খুবই মজার মানুষ। যতক্ষণ থাকেন পুরো উইনিট মাতিয়ে রাখেন। তার সবচেয়ে বড় গুণ সঠিক সময়ে শ্যুটিংয়ে আসা। এটা আমাকে মুগ্ধ করেছে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘বাদশা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এস কে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি