রাতে কেকেআরের হয়ে খেলবেন তো সাকিব?

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ২, ২০১৬

রাতে কেকেআরের হয়ে খেলবেন তো সাকিব?

Manual7 Ad Code

images

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক : কেকেআরের দুবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবদান কম নয়। কিন্তু এবারের আসরে জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে খেলেছেন মাত্র দুইটি ম্যাচ।

Manual7 Ad Code

সুনীল নারিন তো আছেনই, তার বদলে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছেন বর্ষীয়ান অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাড হগও। তাই মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে আজকের মহাগুরূত্বপূর্ণ ম্যাচে এখনো নিশ্চিৎ নয় সাকিবের মাঠে নামা।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ এমনিতেই কিছুটা পেসবান্ধব। সেই বিবেচনায় মর্কেলকে ফেরানো ভাল হবে বলে মনে করছেন কেউ কেউ।  দ্বিতীয় কারণ সাকিব-আল-হাসানের প্রত্যাবর্তন। তাছাড়া সাকিব আল হাসান গত সোমবারই কেকেআরের সঙ্গে যোগ দিলেন। এবং তাকে যদি শেষ পর্যন্ত নামানো হয়, তা হলে টিমের বিদেশি নিবার্চনে একটা ওলট-পালট হতেও পারে।

Manual7 Ad Code

এমনিতে কেকেআরের স্পিন অস্ত্রদের কেউ কেউ বলে দিচ্ছেন যে, ওয়াংখেড়ে উইকেটে সাফল্য পাওয়ার রাস্তা হল পেসটাকে বুঝতে হবে। মানে, কোন গতিতে বলটা করতে হবে। পীযূষ চাওলা যেমন বলছিলেন, ওখানেও টার্ন আছে। বাউন্স আছে। ওখানে নিজে খেলেছি বলে জানি যে, কোন পেসে বল করতে হবে সেটা বোঝা দরকার। তা হলে ওখানেও স্পিনাররা সাফল্য পেতে পারে।

Manual6 Ad Code

কিন্তু তার পরেও পুরোপুরি স্পিন-আক্রমণে টিম যাবে কি না, তা নিয়ে কিছুটা হলেও এখনও ধোঁয়াশা রয়েছে। টিমের চার বিদেশি নির্বাচন নিয়েও যেমন। আন্দ্রে রাসেল যা খেলছেন, তাকে বসানোর প্রশ্নই নেই। সুনীল নারিন আইপিএলের মধ্যভাগ পর্যন্ত তেমন ভাল না করলেও পাঞ্জাবের বিরুদ্ধে চেনা নারিনে ফিরেছেন। চার উইকেট নেওয়ার পর তাকেও সম্ভবত রাখা হবে। পড়ে থাকছে তখন দু’টো স্লট। যদি মর্কেল ঢোকেন, তা হলে শেষ স্লটের জন্য পড়ে থাকবে দু’টো নাম। ব্র্যাড হগ এবং সাকিব। এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে বাংলাদেশের কোটি কোটি দর্শক আজ কেকেআরের ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কি না!

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code