গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

Manual6 Ad Code

58564সুরমা মেইল নিউজ : গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো, এ খাতে দুর্নীতির মাধ্যমে লুটপাটকৃত অর্থ উদ্ধার ও ক্রুটিপূর্ণ ডিজিটাল মিটারের মাধ্যমে ভৌতিক বিল আদায় বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

Manual6 Ad Code

স্মারকলিপিতে স্বাক্ষর করেন পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লে. কর্ণেল অধ্যক্ষ আতাউর রহমান পীর ও সদস্য সচিব মকসুদ হোসেন।

মকসুদ হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিন আহমদ, পরিষদের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের রাজিউল ইসলাম তালুকদার রাজু, তারেক আহমদ বিলাস, প্রকাশক জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা খেলাঘর আসরের প্রচার সম্পাদক সজিব আহমদ বিজয়, রিয়াদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code