সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : দুই মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও আরেক দফা বাড়ল বিভিন্ন ধরনের সোনার দাম। নতুন দাম অনুযায়ী সোনায় ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। সারা দেশে সোনার নতুন দাম আগামী শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে। বাজুস সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৭ হাজার ৫৮৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা।
আগামীকাল বৃহস্পতিবার পযন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম থাকবে ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা এবং প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১১০৮ টাকা দরে বিক্রি হবে। চলতি বছর এ পর্যন্ত পাঁচবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত ৫ মার্চ সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এবার দুই মাস পর আবারও বাড়ল সোনার দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম বাংলামেইলকে জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর আমরা সপ্তাহখানেক অপেক্ষা করে দেখি কমে কিনা। কিন্তু দাম না কমার কারণে আবারো সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম কমবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি