সন্ত্রাসিদের এলোপাথাড়ি কোপে আহত পুলিশের এএসআই

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

সন্ত্রাসিদের এলোপাথাড়ি কোপে আহত পুলিশের এএসআই

Manual2 Ad Code

Policeসুরমা মেইল নিউজ : রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের কোপে আহত হয়েছেন বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান। আহতাবস্থায় এ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নবাবপুরের কদম আলী গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে- দায়িত্ব পালনের সময় ৩ থেকে ৪ দুর্বৃত্ত আনিসুর রহমানের ওপর আকস্মিক হামলা চালায়। দুর্বৃত্তরা এই পুলিশ কর্মকর্তার গলায়, ঘাড়ে, পেটে ও পায়ের উরুতে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আহত পুলিশ কর্মকর্তার চিৎকারে অদুরে কর্তব্যরত সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আনিসুর রহমান বংশাল থানার নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

Manual8 Ad Code

চিকিৎসাধীন পুলিশ সদস্যকে ঢামেকে দেখতে এসে ওই জোনের ডিসি মোঃ মফিজউদ্দিন সংবাদ কর্মীদের বলেন- দুর্বৃত্তদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। তবে কি কারণে পুলিশের এ কর্মকর্তাকে কোপানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code