বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আজ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আজ

Manual6 Ad Code
Cross-Red-Crescent-crescent20160508064151
সুরমা মেইল নিউজ : বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আগামীকাল হেনরি ডুন্যান্ট যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস/রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপি প্রতিবছর ৮ মে রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বর্ণাঢ্য র্যা লি, ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সদস্য ও তহবিল সংগ্রহ, ১২টায় হাসপাতালের রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ, বিকেল ৪টায় আলোচনা সভা।
সকাল ৭টায় র্যা লির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code