কমলাপুরে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

কমলাপুরে এক হাজার পিছ ইয়াবা উদ্ধার

Manual4 Ad Code

full__94232

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : কমলাপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা এক ট্রেন যাত্রীর ব্যাগ থেকে ৩ লাখ টাকা মূল্যের এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (০৯ মে) সকাল পৌনে ১০টার দিকে খন্দকার মাহমুদুর রশীদ রিয়াদ নামের ৩০ বছর বয়সী চট্টলা এক্সপেসের যাত্রীর ব্যাগ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন কমলাপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

Manual1 Ad Code

তিনি জানান, খন্দকার মাহমুদুর রশীদের বাড়ি ময়মনসিংহে। ট্রেন থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় রিয়াদের সাথে থাকা ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এসআই রফিকুল ইসলাম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code