সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। মৃত্যুবার্ষিকী পালনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং ড. ওয়াজেদ মিয়ার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- পীরগঞ্জের পৈত্রিক বাড়ি ফতেহপুরে সকাল ৯টায় তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ। বাদ জোহর মিলাদ মহফিল ও কেরামতিয়া মসজিদ, কোর্ট জামে মসজিদসহ নগরীর বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাতের ব্যবস্থা।
এছাড়াও, বিভিন্ন মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য দোয়া প্রার্থনা।
এ উপলক্ষে রংপুর বেতার কেন্দ্র থেকে ড. ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের ওপর একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান দুপুর ২ টা ৪০ মিনিটে সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, ২০০৯ সালের ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ গুণী বিজ্ঞানী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি