হজের মূল নিবন্ধন শুরু আজ থেকে

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

হজের মূল নিবন্ধন শুরু আজ থেকে

Manual2 Ad Code
download (1)
সুরমা মেইল নিউজ : আজ মঙ্গলবার প্রাক-নিবন্ধন শেষে চলতি বছরের হজের মূল নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে । এর আগে যারা প্রাক-নিবন্ধন করেছেন, শুধুমাত্র তারাই মূল নিবন্ধনে অংশ নিতে পারবেন। আগামী ২৬ মে (বৃহস্পতিবার) পর্যন্ত নিবন্ধন চলবে।ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার তথ্য অনুযায়ী- এবার বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের এক লাখ ২৬ হাজার ৬৯০ টাকা অ্যাজেন্সিগুলোর মাধ্যমে অনুমোদিত ২২ ব্যাংকের নির্দিষ্ট শাখায় জমা দিতে হবে। এরপর পিলগ্রিম আইডি দেওয়া হবে। এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নির্ধারিত কোটা শেষ হয়েছে গত ২৩ মার্চ হজের প্রাক-নিবন্ধন শুরুর এক সপ্তাহের মধ্যেই । তবে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) প্রাক-নিবন্ধন এখনো চলছে।
Manual7 Ad Code

সর্বশেষ তথ্যানুযায়ী- বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৩ হাজার ৪০০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪ জন হজে যেতে প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে যেতে পারবেন। কোটা পূরণ হয়ে যাওয়ায় প্রাক-নিবন্ধন করেও অনেকেই চলতি বছর হজে যেতে মূল নিবন্ধন করতে পারবেন না।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code