জাহিদ হাসানের ঘাড়ত্যাড়া

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

জাহিদ হাসানের ঘাড়ত্যাড়া

Manual6 Ad Code

za-1

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : জাহিদ হাসান। বরাবরই একরোখা। তানজিন তিশার সঙ্গে প্রেম করছেন। প্রেম করলেও প্রেমিককে নিয়ে সবসময় খুব চিন্তিত থাকেন তিশা। কখন কি বলে বসেন কিংবা কি করে বসেন! প্রেমিক ঘাড়ত্যাড়া হলে যা হয়। এসব কথা পড়ে পাঠকের খানিকটা ভ্রু-কুচকাতে পারে। কারণ, জাহিদ হাসানের সঙ্গে প্রেম তানজিন তিশার। আবার জনপ্রিয় এ অভিনেতা কিনা ঘাড়ত্যাড়া! এসব নিয়ে প্রশ্ন জাগতেই পারে সবার। এটি একটি নাটকের গল্প। ঘাড়ত্যাড়া চরিত্রে জাহিদ হাসান ও তার প্রেমিকার চরিত্রে তানজিন অভিনয় করেছেন এতে। আসছে ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে নাটকটি। নাম ‘ঘাড়ত্যাড়া মজনু’। এটি ছয় পর্বের ধারাবাহিক। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে টিভি নাটকে জুটি হলেন জাহিদ হাসান ও তানজিন তিশা। এমনটাই জানিয়েছেন তানজিন তিশা। এ প্রসঙ্গে তিনি বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয় করলাম। বেশ ভালো লেগেছে। তিনি একজন অভিনেতা হিসেবে কেমন সেটা আমার বলার অপেক্ষা রাখে না। তবে মানুষ হিসেবে চমৎকার। এ নাটকটি একটি কমেডিনির্ভর নাটক। আমার সঙ্গে জাহিদ ভাইয়ের প্রেমের সম্পর্ক। পরে বিয়ে হয়। এ নাটকে জাহিদ হাসান ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন নোভা। তাকে দেখা যাবে জাহিদ হাসানের বোনের চরিত্রে। এ নাটকটি পরিচালনায় আছেন রুমান রুনি। আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code