সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মতিয়ার রহমানের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি অর্থ-আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে দুদকের প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর উপপরিচালক ঋত্বিক সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মতিয়ার রহমান সরকারি একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ২০১৪ সালে সরকারি কাজে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে রয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে উপপরিচালক ঋত্বিক সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে প্রাথমিকভাবে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে অনুসন্ধান করা হয়। যেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই অধিকতর অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি