রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত

Manual5 Ad Code
download (3)
সুরমা মেইল নিউজ : রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। শনিবার ভোরে সকালে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে তেজগাঁও রেলস্টেশনে কর্ণফুলী নামের ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন- নিহত অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code