তিনদিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

তিনদিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

Manual7 Ad Code
download (3)
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়া রাজধানী সোফিয়া নগরীতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’-এ অংশ গ্রহণের জন্য তিনদিনের সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনের উদ্দেশ্যে আজ রবিবার ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান- ফোরামে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।
সকাল ১০ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারি বিমানের ভিভিআইপি ফ্লাইটটির বিকেল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ১৮ মে সকাল ৮ টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ফ্লাইটটির সোফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।
বুলগেরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচেভার উদ্যোগে গ্রান্ড হোটেল সোফিয়াতে আয়োজিত ভোজ সভাতে যোগ দিবেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code