তবে কি ফাঁস হয়ে গেল কাটার মুস্তাফিজের রহস্য?

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

তবে কি ফাঁস হয়ে গেল কাটার মুস্তাফিজের রহস্য?

Manual7 Ad Code
images (3)
স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে নিজেদের শেষ দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহামান। বল হাতে যেন খানিকটা অপরিচিতই লাগছে মুস্তাফিজুর রহমানকে। এদিন উইকেটহীন ৪ ওভারে রান দিয়েছেন ৩৯। তার বিখ্যাত কাটারটাই যেন উধাও হয়ে গিয়েছিল সেই ম্যাচে।
তবে কি ফাঁস হয়ে গেল কাটার মাস্টারের রহস্য? ওভার প্রতি প্রায় ১০ রান করে দিলেও মুস্তাফিজের কাটার রহস্য ফাঁস হয়ে গিয়েছে বলে মনে করেন না সাবেক ক্রিকেটার।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের মতে, এর আগের ম্যাচে তো ধোনির মতো ক্রিকেটারও মুস্তাফিজকে খেলতে পারেনি। ভুবনেশ্বর কুমার, আন্দ্রে রাসেল, ক্রিস জর্ডন, মোহাম্মদ সামি, জহির খানরা যেখানে ইনিংসে ৫০ রানের বেশি খরচ করে ফেলেছেন, সেখানে এক ম্যাচে মুস্তাফিজের ৩৯ রান দেয়া নিয়ে এত আলোচনা হওয়া উচিত না।’
এবারে আইপিএলে দশ বা তার বেশি উইকেট পেয়েছেন যে বোলাররা, তাদের মধ্যে ইকনমি সবচেয়ে ভাল মুস্তাফিজের। সুতরাং এক ম্যাচে মুস্তাফিজুরকে চেনা রূপে দেখা যায়নি বলেই তাকে নিয়ে হতাশ হয়ে পড়ার কারণ দেখছেন না বাশার। তার মতে, টি টোয়েন্টিতে যেখানে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা, সেখানে ওভার প্রতি ছ’য়ের ঘরে রান দিয়েছেন মুস্তাফিজ। এর চেয়ে ভাল বোলিং করা কীভাবে সম্ভব? ওকে মেরে খেলা বিপজ্জনক বলেই তো অধিকাংশ ব্যাটসম্যান মেরে খেলতে চায় না। শেন ওয়ার্ন, মুরলিধরনও তো তাদের ক্যারিয়ারে কোনো না কোনো ইনিংসে বাজে বোলিং করেছেন, তারপরও তো তারা বিশ্বের সর্বকালের সেরা বোলার।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code