সিলেটে দলিল লেখকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

সিলেটে দলিল লেখকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

Manual1 Ad Code

59595

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেটের সাবরেজিষ্ট্রারী মাঠ থেকে হকার উচ্ছেদের দাবিতে ও সাবরেজিষ্ট্রার দলিল লেখকদের শেডে হামলার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন দলিল লেখকরা। রোববার সকাল থেকে দলিল লেখকরা উপস্থিত থাকলেও কোনো দলিল সম্পাদনের কার্যক্রম চালাননি। এতে করে জমি রেজিষ্ট্রারী করতে এসে অনেকেই ফিরে গেছেন। মঙ্গলবার দলিল লেখকদের উপর হামলার পর ৪ দিনের আলটিমেটাম দিয়েছিলেন দলিল লেখকরা। এতে কাজ না হওয়ায় তারা রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন।

এদিকে, ধর্মঘট পালনকালে দুপুরে সাবরেজিস্ট্রারী মাঠে সমাবেশ করেছেন দলিল লেখকরা। এ সময় তারা বলেন, মাঠে জোরপূর্বক থাকা অবৈধ দখলদার হকারদের কাছে জিম্মি হয়ে পড়েছে সবাই। নতুবা ওরা এতোদিন ঐতিহাসিক এ মাঠ দখলে রাখতে পারতো না। তারা বলেন, মাঠ থেকে হকারদের উচ্ছেদ না করলে একদিন রেজিস্ট্রারী মাঠের অস্তিত্বই থাকবে না। এ কারনে সিলেটের সর্বস্তরের জনগনকে এ ব্যাপারে সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম’র পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান, এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান খান, দলিল লেখক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সদর শাখার সাবেক সভাপতি আ,কা,ম রফিকুজ্জামান, আলহাজ্ব সুলতান মিয়া বাদশা, প্রবীণ দলিল লেখক হাজী কুতুব উদ্দিন, শেখ লোকমান মিয়া, অজিত কুমার দাস, সদর শাখার সহ-সভাপতি মহিবুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমদ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর হোসেন মান্না, শাহীন আহমদ, ছাদেক আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, দলিল লেখক আবুল হাছনাত, আজহারুল আলম ইমন, হোসেন আহমদ, মুমেদ আহমদ, বদরুল আলম, মুক্তাবিস উন নূর, বাহার আহমদ, নজরুল ইসলাম, আবুল হোসেন, আইয়ুব আলী, সাইস্তা মিয়া, মনসুর আহমদ, ওয়ারিছ আলী প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, ঘোষিত কর্মসূচীর মধ্যে যদি সিলেটের ইতিহাস ঐতিহ্যর প্রতীক মহান স্বাধীনতার যুদ্ধের অস্ত্র সমর্পনের স্থান ঐতিহাসিক সিলেট রেজিষ্ট্রারী মাঠ হইতে হকার উচ্ছেদ না হয় তাহলে আগামীতে বাংলাদেশ দলিল লেখক সমিতি কঠোর কর্মসূচী প্রনয়নের মাধ্যমে দাবী আদায় করা হবে। বক্তারা দলিল লেখকদের উপর হকারদের হামলা ও পুলিশ কর্তৃক মিথ্যা মামলা সর্ব মহলে অত্যান্ত নিন্দনীয় হয়েছে, তাই অনতিবিলম্বে সিলেট রেজিষ্ট্রারী মাঠ হইতে হকারদের উচ্ছেদ এবং পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code