মালিতে শান্তি মিশনে ২ পুলিশ নিহত, আহত ৫

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

মালিতে শান্তি মিশনে ২ পুলিশ নিহত, আহত ৫

Manual4 Ad Code

images

সুরমা মেইল নিউজ : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনের সময় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার (১৬ মে) সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- মালিতে এক ঘুর্ণিঝরের কবলে পড়ে এই দুই পুলিশ সদস্য নিহত হন।নিহতরা হলেন- কনস্টেবল ছামিদুল হক ও মোতাহার হোসেন।

Manual7 Ad Code

মালি মিশন সূত্র জানায়- গতকাল স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে বাংলাদেশ কন্টিনজেন্টের ওপর দিয়ে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায়। এসময় দুর্ঘটনায় পড়ে ২ পুলিশ কনস্টেবল মারা যান।

কনস্টেবল মোতাহার হোসেন ১৯৮৮ সালে মুন্সীগঞ্জ জেলার চরপাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত ২ মে তিনি মালি মিশনে যোগ দেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী খুকুমনি (১৯), ২ ভাই, ৩ বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Manual3 Ad Code

কনস্টবল ছামিদুল ইসলাম ১৯৮৬ সালে শেরপুর জেলার বুটমারি গ্রামে জন্ম নেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগ দেন। মালি শান্তিরক্ষা মিশনে যোগ দেন গত ২ মে । মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী সুর্জিনা আক্তার (২৪), ছেলে সাব্বির আহমেদ সৌরভ (৮), মেয়ে শ্রাবন্তী (২), ৩ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

Manual8 Ad Code

তাদের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সম্ভাব্য দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহীদুল হক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code