দেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : শেখ হাসিনা

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

দেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : শেখ হাসিনা

Manual6 Ad Code
pm__103798
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার জাতির পিতার সেই কথাই মাথায় রেখে দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে এবং করে যাবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। এই মেধাবী শিক্ষার্থীদের দরকার মেধা বিকাশের সুযোগ। তাই সরকার সব শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। সরকার মনে করে শিক্ষাখাতে অর্থব্যয় ‘খরচ‘ নয়, ‘উৎকৃষ্ট বিনিয়োগ’।
রবিবার (২২ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
দেশের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন্য দেশের ছেলেমেয়েদের দুইয়ে দুইয়ে চার মেলাতে হাতে গুনতে হয়, আমাদের ছেলেমেয়েদের তা লাগে না। তাদের আলাদা ট্যালেন্ট আছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছরের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই বাংলাদেশকে গড়ে তুলতে জাতির পিতার নানামুখী কার্যক্রমের মধ্যে গুরুত্ব পেয়েছিল শিক্ষাখাত। তিনিই বলেছিলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না।
দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১২ জন এবং ২০১৫ সালের নির্বাচিত সেরা ১২ জন মেধাবীর হাতে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code