মেঘনা গ্রুপের কারখানায় আগুন, দগ্ধ ৭ শ্রমিক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

মেঘনা গ্রুপের কারখানায় আগুন, দগ্ধ ৭ শ্রমিক

Manual6 Ad Code

download (1)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা ঘাটে অবস্থিত মেঘনা শিপ ক্র্যাসিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual2 Ad Code

অগ্নিদগ্ধরা হলেন- ফয়সাল (২৩), রানা (২২), আব্দুল হাই (২৫), মাহবুব (৩২), হুমায়ুন কবির (৩৫), মাসুদুর রহমান (৩৩) ও মোতালেব (২৮)।

বিকেল সোয়া ৫টার দিকে দগ্ধ ৭ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে আসেন ওই মিলের সহকারী ম্যানেজার ইজাবুল হক।

Manual7 Ad Code

এদিকে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন- দগ্ধদের মধ্যে ফয়সাল, মাহবুব ও মাসুদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এদের শ্বাসনালী পুড়ে গেছে।

Manual6 Ad Code

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের সদর দপ্তরে যোগাযেগা করা হলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ জানিয়েছেন- অগ্নিকাণ্ডের ঘটনাটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে দগ্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়- মিলের ভেতরে ওয়াল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি কেমিক্যালের ড্রামে গিয়ে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কেমিক্যাল থেকে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code