সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমি। তার অভিনীত প্রায়ই সবগুলো সিনেমাতেই নায়িকার সঙ্গে তাকে চুম্বনদৃশ্যে দেখা যায়। কিন্তু আপনি জানেন কী, সিনেমায় নায়িকাকে চুমু খেলে তার বউকে দিতে হয় একটি ব্যাগ উপহার।
আসলে বড় পর্দায় প্রায় প্রত্যেক ছবিতেই নায়িকাকে চুমু খেতে দেখা যায় ইমরানকে। স্বাভাবিক ভাবেই এতে গৃহশান্তি বিঘ্নিত হয়েছিল। মানে, বউ বেশ রেগেই থাকতেন ইমরানের ওপর। অনেক বুঝিয়ে তাঁকে বউয়ের মান ভাঙাতে হয়েছে। সঙ্গে পানিশমেন্ট হিসেবে চুমু পিছু বউয়ের একটি করে ব্যাগের আবদারও মেটাতে হয়! কারণ ইমরানের বউয়ের সবচেয়ে পছন্দের জিনিস ব্যাগ। তাই সেটা কিনে দিয়েই মানভঞ্জন করেন নায়ক।
গতকাল মঙ্গলবার নিজের লেখা ‘দ্য কিস অফ লাইফ’ বইটি প্রকাশ করেন ইমরান। সেই অনুষ্ঠানেই তিনি শেয়ার করেছেন এই মজার তথ্য। ইমরানের কথায়, প্রতিটি ছবির প্রতিটি চুমুর জন্য বউয়ের রাগ ভাঙাতে ব্যাগ কিনে দেই আমি। আমার বাড়িতে একটা আলমারি রয়েছে, যেটা শুধু ওর ব্যাগ রাখার জন্যই ডেডিকেটেড!
উল্লেখ্য ইমরানের ছেলে আয়ান ২০১৪-থেকে ক্যান্সারে ভুগছে। কী ভাবে এই মারণ রোগের সঙ্গে লড়াই করছে ছোট্ট আয়ান তারই বাস্তব কাহিনি এই বইতে লিখেছেন নায়ক। বিলাল সিদ্দিকি এই বইয়ের সহলেখক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি