‘আয়না রহস্য’ অরনীর মৃত্যুর জন্য আরাফাত দায়ী

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

‘আয়না রহস্য’ অরনীর মৃত্যুর জন্য আরাফাত দায়ী

Manual5 Ad Code

2016_06_01_13_48_21_6VsR1Dj7bJcAW5FkpzF4gQ33ILCwGs_originalবিনোদন ডেস্ক : আরাফাত তার দাদুর সাথে এক ফ্ল্যাটে বসবাস করে। দাদুর অনেক পুরনো একটা আয়না আছে যেটা  বেশ রহস্যময়। কিন্তু রহস্যের কথা দাদু তাকে বলে যেতে পারেননি।

Manual1 Ad Code

একদিন আরাফাতের বান্ধবী অরনী গাড়ি এক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই আয়নার সামনে দাঁড়ায় আরাফাত। তখন তার প্রতিবিম্ব তাকে বলে, এই আয়না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তিনবার অতীতে যাওয়া সম্ভব। সে অনুযায়ী আরাফাত তিনবার অতীতে ভ্রমণ করে অরনীকে বাঁচিয়ে তোলার জন্য। কিন্তু অতীতে যাওয়ার এই সময়ের ব্যবধানেই ঘটে যায় অঘটন।

Manual8 Ad Code

আরাফাত দেখতে পায় অরনীর মৃত্যুর জন্য আসলে সে নিজেই দায়ী। তারই গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিলো অরনী। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আয়না রহস্য’। ময়ূখ বারীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ।

আগামীকাল বৃহস্পতিবার, ২ জুন সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code