সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই অভিনীত ‘সর্বজিত’ ছবিটি। আর এই ছবির প্রিমিয়ারের মঞ্চেই ছবি তোলা নিয়ে মনোমালিন্য হয়ে গেলো বলিউডের দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের।
ঝামেলা মিটে গেলেও দু’জনের সেই অপ্রত্যাশিত ঘটনা বেশ দাগ কেটেছিলো বলিউড মহলে। গুঞ্জন শোনা গিয়েছিলো বিচ্ছেদেরও। তবে সম্প্রতি বলিউড গ্ল্যামার ঐশ্বরিয়ার ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের কমেডি ঘরনার ছবি ‘হাউজফুল থ্রি’। ছবিটিতে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখের পাশাপাশি কাজ করেছেন অভিষেক বচ্চনও। সে উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে অন্যান্য সব তারকাদের সাথে উপস্থিত ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি।
তবে এ দুজনকে কিছুতেই এক ফ্রেমে বন্দী করার সুযোগ পাননি অনুষ্ঠানে আগত ফটোগ্রাফাররা। ঐশ্বরিয়া একাও পোজ দিতে চাননি ক্যামেরার সামনে। তারকা দম্পতির এমন আচরণে অনেকেরই ধারনা ছবি তোলা নিয়ে মনোমালিন্যের রেশ এখনো কাটেনি অভিষেক-ঐশ্বরিয়ার!
তবে ছবি তুলতে না দেয়া গণমাধ্যমগুলোতে সমালোচনার মুখে পড়েছেন অ্যাশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি