আইন পরিবর্তন করছে আইসিসি

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

আইন পরিবর্তন করছে আইসিসি

Manual3 Ad Code

fileস্পোর্টস ডেস্ক : বেনিফিট অব ডাউট` প্রথা সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে যায়। কিন্তু এবার বোলারদের সুবিধার কথা চিন্তা করে বিতর্কিত এই আইন পরিবর্তন করার চিন্তা করছে আইসিসি। বর্তমান নিয়মানুযায়ী, রিভিউতে বোলারের পক্ষে রায় যেতে হলে বলের অন্তত ৫০ শতাংশ স্টাম্পে লাগার সম্ভাবনা থাকতে হবে। বলের অন্তত ৫০ শতাংশ স্টাম্পে আঘাত না করলে আম্পায়াররা ব্যাটসম্যানদের পক্ষে রায় দেন। তবে এবার বোলারদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে আইসিসি। আইসিসির বর্তমান কমিটিতে থাকা শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এ নিয়ম নিয়ে আলোচনা করে এটি পরিবর্তন করার জন্য আইসিসির পরিচালনা কমিটির কাছে সুপারিশ করেছে। রিভিউয়ের পর যদি দেখা যায় বলের ২৫ শতাংশও স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল, তাহলে এলবিডব্লু দেওয়ার একটা প্রস্তাব তোলা হয়েছে আইসিসির ক্রিকেট কমিটির সভায়। ইএসপিএন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পিচে অন্তত পঁচিশ ভাগ বল থেকে স্টাম্পে আঘাত করলে তার সিদ্ধান্ত যেন বোলারদের পক্ষে যায় এ নিয়ে একটি সুপারিশ করেছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code