সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সড়ক দুর্ঘটনায় শিক্ষক দম্পত্যি নিহত হওয়ার ঘটনায় অভশেষে প্রাইভেট কারের মালিক ও চালক মো. মিনুকে একমাত্র আসামী করে মামলা করা হয়েছে।
শনিবার (১১ জুন) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন দুর্ঘটনায় নিহত স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায়ের বড় ভাই রনজিত রায়। মামলা নম্বর (০৯(০৬)১৬)।
মামলার অভিযোগে রনজিত রায় উল্লেখ করেন, গত ৭ জুন সকালে তার ভাই অরিজিত রায় (৪৮) ও ভাইয়ের স্ত্রী সুমিতা দাস (৪২) এবং তাদের একমাত্র মেয়ে অরিনিমা রায় স্নেহা (১২) সিএনজি অটোরিকশাযোগে শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলের দিকে আসছিলেন। এসময় টিলাগড়স্থ শাহ মাদানী শাহী ঈদগাহের সামনে বিপরীত দিকে থেকে প্রাইভেট কার (সিলেট-গ-১১ ১১ ৪৭) সিএনজি অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অরিজিতে মৃত্যু হয়। আর সুমিতাকে মুমূর্ষ অবস্থায় মেডিকেলে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্নেহাও আশঙ্কাজনকভাবে আহত হয়। সে এখনও চিকিৎসাধীন আছে।
রনজিত রায় দাবি করেন, গাড়ির চালক শিবগঞ্জ সাদিপুরের মৌচাক ২০/এক্স নম্বর বাসার বাসিন্দা মো. মিনু ট্রাফিক আইন ভঙ্গ করে বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে এই দুৃর্ঘটনাটি ঘটেছে। তিনি কার চালক মোহাম্মদ মিনুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শাহপরান থানার ওসি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি