মেসিদের ম্যারাডোনার কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

মেসিদের ম্যারাডোনার কড়া হুঁশিয়ারি

Manual8 Ad Code

download (6)

স্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চিলি। গত  বার এই চিলির কাছে হেরেই মেসিদের শিরোপার স্বপ্নভঙ্গ হয়।

Manual3 Ad Code

তবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই দাপুটে জয় দিয়ে আর্জেন্টিনা পা রেখেছিল নকআউট পর্বে। এরপর কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে ও সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।

Manual4 Ad Code

মেসি-মারিয়াদের এমন নৈপুণ্যে দারুণ খুশি দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারডোনা। আগের দু’বারের হতাশাজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না তিনি। ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, শিরোপা জিততে না পারলে মেসিদের দেশে ফেরার দরকার নেই।

Manual5 Ad Code

আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘আমরা ফাইনালে অবশ্যই জিতব। আর যদি জিততে না পারি, তাহলে তাদের দেশে ফেরা উচিত না।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে বড় কোনো প্রতিযোগিতারই শিরোপা জিততে পারেনি আকাশি-সাদারা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code