সিলেট অপরাধীদের ঠেকাতে ছদ্মবেশে গোয়েন্দা টিম

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

সিলেট অপরাধীদের ঠেকাতে ছদ্মবেশে গোয়েন্দা টিম

Manual8 Ad Code
downloadসুরমা মেইল নিউজ : সিলেট মহানগরীতে অপরাধ এবং অপরাধীদের ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে মহানগর পুলিশ (এসএমপি)। পুলিশের ‘জিরো টলারেন্স’র অংশ হিসেবে সিলেট মহানগরীতে ছদ্মবেশী নারী ও পুরুষ গোয়েন্দা টিম নামানো হয়েছে। নগরীর সর্বত্র এই টিম দুটি কাজ করছে।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হওয়া নারীরা যাতে সিলেট মহানগরীতে হেনস্থার শিকার না হন, এজন্য নারী গোয়েন্দা টিম নিযুক্ত করা হয়েছে। এ টিমে সদস্য রয়েছেন ৬ জন। নগরীর বিভিন্ন শপিংমলে এ টিমের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

এদিকে অপরাধ ঠেকাতে নগরীতে পুরুষ গোয়েন্দা টিমও নামিয়েছে মহানগর পুলিশ। এ টিমের ৬ সদস্য নগরীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে দায়িত্ব পালন করছেন। কোথাও অপরাধ সংঘটনের আভাস পেলেই এ টিমের সদস্যরা মহানগর পুলিশ হেডকোয়ার্টারে জানিয়ে দিচ্ছেন। সাথে সাথে অ্যাকশনে নামছে পুলিশ।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ  জানান, নারী ও পুরুষ গোয়েন্দা টিম নামিয়ে এবার সুফল পাওয়া যাচ্ছে।

Manual5 Ad Code

তিনি জানান, গোয়েন্দা টিম ছাড়াও পুলিশের পোশাকধারী ১৪টি টিম নগরীর বিভিন্ন মার্কেট ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code