জিন্দাবাজার থেকে নারী চোর চক্রের সদস্য সুমা আটক

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

জিন্দাবাজার থেকে নারী চোর চক্রের সদস্য সুমা আটক

Manual7 Ad Code
download (3)

প্রতীকী

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর জিন্দাবাজার থেকে নারী চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেট থেকে সুমা বেগম (২৭) নামের ওই চোরকে ব্যবসায়ী ও ক্রেতারা আটক করে পুলিশে সোর্পদ করেন।

Manual7 Ad Code

আটক সোমা বেগম সিলেট নগরীর মেন্দিবাগস্থ আলাউদ্দিন মিয়ার কলোনীর ভাড়াটে। এর আগে গত ২৫ জুন জিন্দাবাজার থেকে ওই কলোনির বাসিন্দা নারী চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা জানান- মঙ্গলবার মার্কেটে কেনাকাটা করতে আসা কয়েকজন নারী ক্রেতা তাদের মোবাইল ফোন ও হ্যান্ডব্যাগ চুরির অভিযোগ করেন। বিকেল ৪টার দিকে এক নারী ক্রেতার ব্যাগ থেকে মোবাইল চুরির সময় সোমা বেগম নামের ওই চোরকে ধরে ফেলেন ব্যবসায়ী ও ক্রেতারা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

Manual1 Ad Code

নগরীর ধোপাদিঘীরপাড়ের হেলেনা আকতার চৌধুরী জানান- মঙ্গলবার শুকরিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়ে তিনি স্যামসাং গ্যালাক্সি এ-৫ খুইয়েছেন। সাথে থাকা হ্যান্ডব্যাগের চেইন খুলে মোবাইল ফোন সেটটি চুরি হয়েছে বলে জানান তিনি।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সংবাদ মাধ্যমকে জানান- শুকরিয়া মার্কেট থেকে নারী চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code