‘বাদশা’র প্রচারণায় ঢাকায় জিৎ

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

‘বাদশা’র প্রচারণায় ঢাকায় জিৎ

Manual8 Ad Code

file (1)

বিনোদন ডেস্ক : কলকাতার সঙ্গে ঢাকার যৌথ প্রযোজনা ছবি ‘বাদশা’-তে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছেন। এ ছবির প্রচারনা এবং ইফতার পার্টিতে অংশগ্রহন করার জন্য ২৯ জুন  ঢাকায় অবস্থান করছেন এখন তিনি। এ উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেন তিনি। সেইসাথে ছবির নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে বিভিন্ন স্থানে  “বাদশা” ছবির প্রচারনায় অংশ গ্রহন  করবেন বলে জানা যায়।

Manual6 Ad Code

ইতিপূর্বে ‘শিকারী’  ছবিতে নায়িকা শ্রাবন্তী  ঢাকাতে দুই দিন অবস্থান করে শাকিবের সঙ্গে বিভিন্ন প্রচারণায় অংশগ্রহন  করেছিলেন। তার ধারাবাহিকতায় এবার জিৎ এলেন।

Manual6 Ad Code

প্রসঙ্গক্রমে উল্লেখ্য ইতিপূর্বে জিৎ  ঢাকাতে আরও একবার এসেছিলেন বছর দুই আগে। সে সময় ঢাকাতে তার অভিনীত ছবি মুক্তিও  পেয়েছিল। কিন্তু দর্শক মহলে তিনি তেমন আলোচিত  হতে পারেননি।

দেখা যাক আসন্ন ঈদে তার “বাদশা’ ছবিটি মুক্তি পাবে। এ ছবির মাধ্যমে  ঢাকার দর্শকদেরকেও মন জয়  করতে পারেন কিনা তার  প্রমান পাওয়া যাবে ঈদের পরে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code