সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬
বিনোদন ডেস্ক : শুধু বলিউড না বিশ্বব্যাপী রুপালী জগতের মানুষেরা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চায় নিজেকে প্রমান করার জন্য। সেই দিক থেকে দেখলে অ্যাডাল্ট সিনেমায় কয়জন অভিনয় করতে চায়? এ সংখ্যা হয়তো হাতে গোনা।
তেমনি একজন বলিউড অভিনেত্রী, যিনি নিজে থেকেই অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হলেন বলিউডের লাস্যময়ী লঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে তার শর্ত হচ্ছে সেটা নান্দনিক হতে হবে।
অ্যাডাল্ট কমেডি করতে সংকোচ বোধ করবেন কী না এমন প্রশ্নের জবাবে জ্যাকুলিন বলেন, আমি জানি না, এটা অনেক কৌশলপূর্ণ হতে হবে। এটার নির্মাণটা ভালো হতে হবে এবং কে নির্মাতা সেটাও দেখতে হবে।
জ্যাকুলিন বলেন, আমি যতোটা সম্ভব ভিন্ন ভিন্ন ধরণের সিনেমায় অভিনয় করতে চাই। জ্যাকুলিনের পরবর্তী সিনেমা রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিসুম’। তার সঙ্গে সিনেমায় থাকবেন জন আব্রাহাম, বরুণ ধাওয়ান ও অক্ষয় খান্না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
Design and developed by ওয়েব হোম বিডি