ওজনে কম দেয়ায় ইউপি সচিবসহ আটক ৪

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

ওজনে কম দেয়ায় ইউপি সচিবসহ আটক ৪

Manual7 Ad Code

download (4)সুরমা মেইল নিউজ : বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সচিবসহ দুই চৌকিদার ও শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী সিদ্দিকী অভিযান চালিয়ে ওজনে কম দেয়া চালসহ তাদের আটক করেন। এঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, ঈদ উপলক্ষে বুধবার সকালে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত এক হাজার ৯২ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। বিতরণের শুরু থেকেই ২০ কেজির পরিবর্তে ১৪/১৫ কেজি করে চাল দেয়া হয় বলে অভিযোগ ওঠে। অনিয়মের বিষয়টি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে চারপাশে।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন, সদস্য মো. দিদার হোসেন, বাবুল হোসেন, মনোয়ার হোসেন, গ্রাম পুলিশ মোনায়েম হোসেন ও আলী আহম্মদ উপস্থিত থেকে চাল বিতরণ করছিলেন। পরে অনিয়মের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ ইউনিয়ন পরিষদে এসে বিতরণকৃত চাল ওজন করে কম দেখতে পান।

বিষয়টি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে বিকেলের দিকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী ইউনিয়ন পরিষদের আসেন। তিনি যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন, গ্রাম পুলিশ মোনায়েম হোসেন ও আলী আহম্মদকে আটক করেন। এসময় ইউপি সদস্য দিদার হোসেন দৌড়ে পালিয়ে যান।

Manual3 Ad Code

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ইউনিয়নে তালিকাভুক্ত এক হাজার ৯২ জনের জন্য বরাদ্দকৃত ১২ টন চাল পরিষদের সদস্য মনোয়ার হোসেনের নামে অথরাইজ করার পর তিনি গত ২৮ জুন গৌরম্ভা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে পরিষদের নিয়ে আসেন।

বুধবার সকাল থেকে ইউপি সদস্য মনোয়ার হোসেনের নেতৃত্বে ইউপি সচিব, অন্যান্য সদস্য ও চৌকিদারদের নিয়ে ওই চাল বিতরণ করছিলেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন দাবি করে বলেন, দুপুরে নামাজ পড়তে যাওয়ার আগে সচিবকে এক ছটাক চালও যেন কাউকে কম না দেয়া হয় সে জন্য বলে যান। নামাজ পড়ে এসে তিনি এঘটনা দেখতে পান বলে দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায় জানান, ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা (পিআইও) জিএম সাইফুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাতে থানায় মামলা করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code