শাকিবকে মেয়েদের মত লাগে : শ্রাবন্তীর সাক্ষাৎকার

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

শাকিবকে মেয়েদের মত লাগে : শ্রাবন্তীর সাক্ষাৎকার

Manual7 Ad Code

download (1)

বিনোদন ডেস্ক : ছবির প্রচারণা ঢাকায় এসেছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। মিষ্টি মেয়ে বলেই যার খ্যাতি। মেয়েটির প্রশংসাও করলেন এপারের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গেই শিকারী’তে নেমেছেন শাকিব। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বুধবার (২২ জুন) ঢাকা ক্লাবে আয়োজন করেছিল এক বৈঠকী আয়োজন। সেখানেই দুজন দুজনার কথা বললেন-

সাংবাদিক: শিকারী ছবির গান মুক্তি পেল। বেশ ভালো ভিউয়ার দেখা গেছে। গানটি নিয়ে কী বলবেন?
শ্রাবন্তী: গানটা দেখে কলকাতায় ভালো প্রতিক্রিয়া পেয়েছি।

Manual5 Ad Code

আমার কলিগরা তো বেশ প্রশংসা করছেন। তারা বলছেন, শাকিব-শ্রাবন্তী জুটিটা বেশ যাবে এবার। আর গানটা আমার এত ভালো লেগেছে বলে বোঝানোর মতো নয়। আমি নিজেও গানটি দেখছি বারবার। যতবার দেখি ততোই ভালো লাগে।

শাকিব খান: আমাদের কেমেস্ট্রি সবার ভালো লেগেছে। এটা অভাবনীয়। এতদিন শুনেছি বলিউডের খানদের গানই মিলিয়ন বিলিয়ন ভিউ হয়। এখন দেখি বাংলাদেশি খানের গানেও এত ভিউ (হাসি)!
সাংবাদিক: আপনার (শাকিব খান) নতুন লুক প্রশংসিত হয়েছে। এর প্রতি কতটা যত্নশীল হবেন?

Manual5 Ad Code

শাকিব খান: আমি তো চাই সব সময় নতুনভাবে আসতে। আমি চেষ্টা করে যাব।
সাংবাদিক: দেব তো নিজেও স্ট্যাটাস দিয়েছেন?
শ্রাবন্তী: হ্যাঁ, সে তো বেশি প্রশংসা করেছে। খুবই ভালো লেগেছে।
সাংবাদিক: দেব, জিৎ আর শাকিব- তিনজনের সঙ্গেই কাজ করলেন। কার সঙ্গে বারবার অভিনয় করতে চাইবেন?

Manual4 Ad Code

শ্রাবন্তী: সবার সঙ্গেই। তারা সবাই নিজেদের জায়গায় সুপারস্টার। শাকিবের কথা বলবো যে, তিনি এক কথায় অসাধারণ মানুষ।
সাংবাদিক: শাকিবের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল?
শ্রাবন্তী: আমাদের প্রথম দিন শুটিং হয় পশ্চিমবঙ্গের বোলপুরে। প্রথম প্রথম তো শুটিংয়েও কথাই বলতো না। চুপচাপ থাকত। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রথম দিন দেখেছি শাকিব ইউনিটে একেবারেই চুপচাপ, শান্তশিষ্ট। আমি তাকে বলি, ‘কী ব্যাপার? তুমি কথা বলছো না কেন?’ তারপর সে নড়েচড়ে বসে। কথা বলা শুরু করে।

সাংবাদিক: শাকিবের কোন বিষয়টা বেশি ভালো লেগেছে?
শ্রাবন্তী: ওর চোখ, চোখের এক্সপ্রেশন ভীষণ ভালো লাগে। নাচেও ভালো করেছে সে।
সাংবাদিক: শাকিব খান, আপনি নিজেও অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। শ্রাবন্তী তাদের চেয়ে কতটা এগিয়ে?
শাকিব: এখনই মার খেতে চাই না (হাসি)। সামনেই ঈদ, সেটা ভালোভাবে কাটাতে চাই। শ্রাবন্তী অসাধারণ। আমরা ভালো বন্ধু হয়ে গেছি। আমাদের কেমিস্ট্রি সবাই ভালোভাবে গ্রহণ করছেন। এটাই বড় কথা।

সাংবাদিক: সামনে নুতন আর কীভাবে শাকিবকে পাওয়া যাবে?
শাকিব: এমন কিছু হবে, যখন সবাই বলবে ওয়াও ম্যান শাকিব আবার রেকর্ড করল! আরেকটা লুকে প্রেজেন্ট হয়ে আসছে।
আমার চেষ্টা থাকে, দশর্কদের ভালোবাবে কাজ উপহার দেওয়া।
আমি আগেও অনেকে বলেছি, এবার আপনাদেরও বলতে চাই। আমার কিছু পুরনো ছবিতে অনেক ভুল (নিজেকে উপস্থাপনের) থাকতে পারে। আমি এগুলো শুধরে নিয়ে চলতে চাই। আগামী ছবিগুলোতে এর প্রভাব থাকবে।
সাংবাদিক: এবার ‘শিকারী’ সর্ম্পকে বলুন?
শ্রাবন্তী: এতে অ্যাকশন আছে, রোমাঞ্চ আছে। এক কথায় ফাটাফাটি। একটি সিনেমার মধ্যে দর্শকরা এতো কিছু পেলে তো দেখবেই।

Manual1 Ad Code

সাংবাদিক: এ দেশের দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?
শ্রাবন্তী: আমি তাদের শ্রাবন্তী হতে চাই।
শাকিব: তারাই আমার ভালোবাসা। তাদের ভালোবাসায় আমার মাথা সবসময় নত হয়ে আছে। তারা আমারে এত সার্পোট দিয়ে থাকেন। তাদের ভালোবাসা, শ্রদ্ধা আমাকে নত করে দেয়। আমার চোখে পানি চলে আসে। তাদের ভালোবাসায় আমার কর্তব্য অনেক বেড়ে যায়। যাদের সহযোগিতায় আমার ‌’শিকারী’র এত বড় সাফল্য (ইউটিউবে গানের ভিউ) তা ভোলার নয়। তাদের সবার ঈদ অনেক ভালো কাটুক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code