প্রেমিকের সঙ্গে রাত কাটানোর কথা বললেন সোনাক্ষী !

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

প্রেমিকের সঙ্গে রাত কাটানোর কথা বললেন সোনাক্ষী !

Manual8 Ad Code

download (4)

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কথিত প্রেমিক বান্টি সাজদেবের সঙ্গে রাত কাটিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ নিয়ে সোনাক্ষী নিজেই এবার মুখ খুললেন।

Manual2 Ad Code

মাইক্রোব্লগিং সাইটের এক টুইটে সোনাক্ষী লিখেছেন, ‘আমি খুব আনন্দিত যে মিরর (যে পত্রিকাটি খবর প্রকাশ করেছিল) সাবস্ক্রাইব করিনি। যেখানে একটি ডিনার পার্টিকে রাত কাটানো বলে উপস্থাপন করা হয়েছে। জানতে ইচ্ছে করে তারা আসলে কী ধূমপান করে?’

Manual3 Ad Code

Manual3 Ad Code

এর আগে গত ১৭ জুলাই সংবাদমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে সোনাক্ষী তার কথিত প্রেমিক বান্টির মায়ের জন্মদিন উদ্‌যাপন করে এবং সেখানে বান্টির সঙ্গে রাত কাটায়। সোনাক্ষী সিনহা এখন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাগুলো হলো-আকিরা, ফোর্স-টু এবং নূর।

সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code