file

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ভারত ছাড়া করতে অতীতে বহু মামলা সহ্য করেছেন বিতর্কিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। ফের মামলা খেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ভারত ছাড়া করতে তার বিরুদ্ধে এই মামলা নয়, বরং ভারতের জাতীয় সঙ্গীত ভুলভাবে গাওয়ার অপরাধে এই মামলা করা হয়েছে।

আগেই কথা ছিল চলতি ‘প্রো-কাবাডি’র আসরে একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন ‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন। কথামত পরশু গাইলেনও। কিন্তু জাতীয় সঙ্গীত গেয়েই আবারও পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে তাকে।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রো-কাবাডি লীগের চতুর্থ আসরের খেলায় শুরু থেকেই হাজির ছিলেন অসংখ্য দর্শক আর বলিউডের তারকারাও। আর সেখানেই খেলার শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে আসেন সানি। মাঠে দুই দলের খেলোয়ারদের পাশাপাশি রেখে সানি মাইক্রোফোনে দরদ দিয়েই প্রথমবারের মত এমন ঝমকালো আয়োজনের মধ্যে জাতীয় সঙ্গীতটি গেয়ে উঠেন। গাওয়ার পর তুমুল কড়তালিও পড়ে। অথচ এর পরের দিনই মামলা হয় তার নামে।

Manual5 Ad Code

দিল্লীর আশোক নগর থানায় সানি লিওনের বিরুদ্ধে ভুল সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে মামলা করেন উল্লাস নামের এক ব্যক্তি। ওই লোকের অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সানির উচ্চারণেও সমস্যা ছিল। অথচ এক মাস আগে থেকেই জাতীয় সঙ্গীত গাইবেন বলে প্রায় প্রতিদিন রেওয়াজ করেছেন সানি।

Manual5 Ad Code

প্রসঙ্গত, সাধারণত কোথাও পারফর্ম করলে পয়সা নেন সানি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীতটি গাইতে আয়োজকদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি তিনি। বরং এই সুযোগ তাকে করে দেয়ায় তিনি আয়োজকদের কাছে কৃতজ্ঞতাও জানান। অথচ এরপর দিনই তার উপর এমন অভিযোগ!

Manual1 Ad Code

জাতীয় সঙ্গীতে গাইছেন সানি লিওন: