লুলিয়ার জন্মদিনে মিষ্টার ব্যাচলারের পার্টি

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

লুলিয়ার জন্মদিনে মিষ্টার ব্যাচলারের পার্টি

Manual5 Ad Code

download

বিনোদন ডেস্ক : বন্ধুদের জন্য কী না করেন বলিউড সুপারস্টার সালমান খান। পারলে পাহাড়ও ঠেলেন! আপনাকে যদি তার ভালো লাগে, তাহলে নিশ্চিত থাকুন খুশি করার জন্য এমন কিছু নেই যা তিনি করবেন না!

Manual2 Ad Code

এই যেমন, কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরের জন্মদিনটি যতোটা সম্ভব বিশেষ করে তুলতে সবরকম আয়োজন করেছেন সল্লু। রোববার (২৪ জুলাই) ৩৬ বছরে পা রেখেছেন রোমানিয়ান এই সুন্দরী। তার জন্য জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছেন ‘সুলতান’ তারকা।

অর্ডার দিয়েছেন বিশাল আকারের একটি কেক। এখানে পুরো খান পরিবার হাজির হবে।

Manual8 Ad Code

মন থেকেই সালমান রোমান্টিক মানুষ। এজন্যই হয়তো এরকম মনকাড়া কাজ অনায়াসে করে ফেলেন তিনি। তবে প্রেমপ্রীতি নিয়ে জনসম্মুখে মুখ খোলেন না ৫০ বছর বয়সী এই অভিনেতা। লুলিয়াকেই তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে মুখরোচক খবর বের হলেও মুখে কুলুপ এঁটে রেখেছেন ‘বজরঙ্গি ভাইজান’। তবে তার বিয়ের জন্য সবাই মুখিয়ে আছেন। সবার একটাই প্রশ্ন, কবে যে তিনি বিয়ে করবেন!

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code