সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬
বিনোদন ডেস্ক : পাকিস্তানে নিষিদ্ধ হলেন সানি লিওন! না। ঠিক সানি নন। সানির পারফর্ম করা গানকে নিষিদ্ধ ঘোষণা করল পাক সেন্স বোর্ড।
বিষয়টা ঠিক কী?
আগামী বছর মুক্তি পাবে শাহরুখ খানের পরবর্তী বিগ বাজেটের ছবি ‘রইস’। আর সেখানেই একটি আইটেম ডান্স করেছেন সানি। কিন্তু গোটা ছবিটি দেখানো গেলেও ওই একটি গান নিয়েই নাকি আপত্তি তুলেছে পাক সেন্সর বোর্ড। তাই পাকিস্তানে ‘রইস’ মুক্তি পেলেও দেখানো হবে না সানির আইটেম ডান্স। ছবিতে শাহরুখ ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি, মাহিরা খানের অভিনয় দেখবেন দর্শক। তবে এই বিষয়টি নিয়ে ‘রইস’ মেম্বারদের কেউই এখনও মুখ খোলেননি।
Design and developed by ওয়েব হোম বিডি