পরীমনির ব্যয়বহুল আইটেম’র ছবি প্রকাশ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

পরীমনির ব্যয়বহুল আইটেম’র ছবি প্রকাশ

Manual8 Ad Code

poremoneবিনোদন ডেস্ক : প্রথমবারের মত জাজ মাল্টিমিডিয়ার ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। ছবির নাম ‘রক্ত’। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির নির্মাণ কাজ চলছে।

সম্প্রতি শেষ হলো ছবির একটি আইটেম গানের শুটিং। জাজের পক্ষে থেকে বলা হয়েছে, এই গানটি হবে দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং জমজমাট আইটেম গান।

Manual4 Ad Code

poremone

সম্প্রতি গানের শুটিংয়ের কিছু ছবি জাজ মাল্টিমিডয়ার ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা হয়েছে। সে ছবিতে দেখা গেছে রূপ লাবণ্যে অনন্যাময়ী পরীমনিকে। সঙ্গে চোখ ধাঁধানো পরিবেশ। জানা গেছে, গানের চিত্রায়নে ব্যবহার করা হয়েছে স্টেডি ক্যামসহ ব্যয়বহুল ৩টি ক্যামেরা। সেটি ঢাকাই ছবির ইতিহাসে একেবারেই বিরল। ছবিগুলো প্রকাশের পর থেকে সেগুলো পরীর ভক্তদের কাছে দারুণ সাড়া পেয়েছে।

Manual2 Ad Code

poremone

Manual2 Ad Code

পরীর আইটেম গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

Manual1 Ad Code

poremone20160726152930

রক্ত পরীমনির নায়ক নবাগত রিক্ত রোশন। এ ছবির মাধ্যমে প্রথমবার রোমাটিক ইমেজ ভেঙে অ্যাকশন ঘরানার ছবিতে দেখা যাবে পরীকে। ছবির ফাইটিং দৃশ্য পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ। আগামী কোরবানী ঈদে ছবিটি মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code