ফরিদপুরে বেড়িবাঁধ ভেঙে আরো ১৫ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

ফরিদপুরে বেড়িবাঁধ ভেঙে আরো ১৫ গ্রাম প্লাবিত

Manual6 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের নতুনডাঙ্গি এলাকায় বেড়িবাঁধ ভেঙে পদ্মার পানি ঢুকে নতুন করে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

Manual8 Ad Code

গতকাল রবিবার রাত ৯টার দিকে পদ্মার স্রোতের তোড়ে বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে যায়। গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, রবিবার রাত ৯টার দিকে পানির প্রচণ্ড চাপে বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়ে। এতে যে যেভাবে পেরেছে জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসেছে। ফলে ফসলসহ ঘরবাড়ি ভেসে গেছে পানিতে। চোখের সামনে সহায় সম্বল ভেসে যেতে দেখে দিশেহারা মানুষ। অপরদিকে, বাঁধে আশ্রয় নেওয়া মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এদিকে, আজ সোমবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code