তুরস্কে বরখাস্ত হলো আরো ১৪০০ সেনা

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

তুরস্কে বরখাস্ত হলো আরো ১৪০০ সেনা

Manual3 Ad Code

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক আরো প্রায় এক হাজার ৪০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলানের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে এ সব সেনাকে বরখাস্ত করা হয়। তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলানকে দায়ী করছে আঙ্কারা।

Manual4 Ad Code

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু পরিবেশিত খবর বলা হয়েছে, উচ্চ পদস্থ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ১,৩৮৯ সেনাকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য খবরে বিস্তারিত আর কিছু জানানো হয় নি।

Manual8 Ad Code

এর আগে তুরস্ক ১৪৯ জেনারেল ও অ্যাডমিরালসহ ১,৬৮৪ সেনাকে বরখাস্ত করেছিল।

Manual7 Ad Code

গুলেনের সঙ্গে সম্পর্ক থাকাকে কেন্দ্র করে তুরস্কে  এ পর্যন্ত ৬০ হাজার ব্যক্তিকে আটক, বরখাস্ত বা চাকুরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে দেশটির সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক এবং স্কুল শিক্ষক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code