শিকারি এখন ইউরোপ শিকারে

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

শিকারি এখন ইউরোপ শিকারে

Manual3 Ad Code

download (3)বিনোদন ডেস্ক : কলকাতার পাশাপাশি আরও তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’। আগামী ১২ আগস্ট আমেরিকা, কানাডা ও ফ্রান্সে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

Manual7 Ad Code

এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা এক টুইট বার্তায় জানিয়েছেন, মূলত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।

Manual3 Ad Code

ছবির প্রচারণায় বর্তমানে শাকিব খান কলকাতায় অবস্থান করছেন। ‘শিকারি’ যৌথভাবে পরিচালনা করেছেন কলকাতার জয়দেব ও বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত।

জাকির হোসেন সীমান্ত বলেন, “ইতিমধ্যে ‘শিকারি’ বাংলাদেশের দর্শকদের হৃদয় জয় করেছে। বাংলা ছবির নতুন এক ইতিহাস তৈরি করেছে। এবার দেশের বাইরে ছবিটি কেমন আলোড়ন তুলতে পারে সেটাই দেখার পালা। শিগগির বিশ্বের অন্য দেশগুলোতেও ‘শিকারি’ মুক্তি দেওয়া হবে।”

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code