গরু গণনা ছাড়া সরকারের কোনো কাজ নেই : মমতা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

গরু গণনা ছাড়া সরকারের কোনো কাজ নেই : মমতা

Manual5 Ad Code

bdbd8043bcdffa51b4266a13d7c8f422-14আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গরু গণনা ছাড়া কি কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই? স্বভাবসুলভ কড়া ভাষায় ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তিনি।

Manual1 Ad Code

আরএসএস -এর ভাবধারায় পুষ্ট গো সুরক্ষা সমিতি রোববার থেকে পশ্চিমবঙ্গে গরু গণনা শুরু করেছে। সোমবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির মতলব শুধু প্ররোচনা দিয়ে দাঙ্গা বাধানো৷ কেন্দ্রীয় সরকার ব্যস্ত শুধু বিজ্ঞাপন দিয়ে নানা মৌলবাদী চিন্তাভাবনায় উস্কানি দিচ্ছে।দলিত -মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে৷

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের কাজটা কী? কোনও কাজ নেই৷ কাজ শুধু বিজ্ঞাপন দেয়া৷ আর গরু গণনা করা।

Manual1 Ad Code

গরু গণণা সংগঠনের অন্যতম কর্মকর্তা সুব্রত দত্ত বলেন, গ্রামে গরু গণনার সময় গোপনীয়তা বজায় রাখা হবে৷ যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরু গণনায় বাধা দেয়া হবে, তাই আমরা হামলার আশঙ্কা করছি।

মমতা বলেন, বিজেপির কথায় কান দেবেন না৷ ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে৷ সারাক্ষণ টুইটার, ফেসবুকে ধর্মের নামে সুড়সুড়ি৷ আমরা প্রগতি চাই, দাঙ্গা চাই না৷ পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা ক্ষমা করে না৷ সব ধর্মই তো আমার ধর্ম৷ আমি হিন্দু হয়েই বলছি, এসব ভাগজোক আমরা চাই না৷ নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যের অসম্মান করা ঠিক হবে না৷

Manual4 Ad Code

মমতার মতে, দেশ হল যৌথ পরিবারের মতো৷ সেই পরিবারের কোনো সদস্য খারাপ থাকলে দেশও ভাল থাকে না৷ তাই সব ধর্মের মানুষকে এককাট্টা হয়ে এগোতে হবে৷

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code