মুম্বাই-এ সেতু ধসে ২২ জন নিখোঁজ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

মুম্বাই-এ সেতু ধসে ২২ জন নিখোঁজ

Manual6 Ad Code

India-news

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই থেকে গোয়ার মহাসড়কে একটি সেতু ধসে পড়লে অন্তত ২২ জন নিখোঁজ হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, দুটি যাত্রী বোঝাই বাস সেতুটি ধসের সময় বন্যার পানিতে তলিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাটেল বার্তা সংস্থা এপিকে জানান, উদ্ধারকারীরা গাড়ি দুটোকে অথবা কোনো যাত্রীরই সন্ধান এখনো করতে পারেনি। প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যানবাহনকে ঘুরিয়ে নতুন সেতুর রাস্তায় পাঠানো হচ্ছে।

Manual4 Ad Code

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ওপি সিংহ জানিয়েছেন, উদ্ধার কাজে ৮০ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছে। ডুবুরীদেরও ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সেতুটি ধসে যাওয়ার সময় কমপক্ষে দুটি বাস সেখানে ছিল। সাবিত্রি নদীতে পড়ে বন্যার পানিতে তলিয়ে যায় যেগুলো।’

Manual3 Ad Code

এর আগে গত মার্চে কলকাতায় নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়লে অন্তত ২০ জন নিহত ও ১০০ জন আহত হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code