গণধর্ষণকারীদের শাস্তি চেয়ে আত্মহত্যার হুমকি পুরো পরিবারের

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

গণধর্ষণকারীদের শাস্তি চেয়ে আত্মহত্যার হুমকি পুরো পরিবারের

Manual7 Ad Code

photo-1470150114

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বুলন্দশহর ধর্ষণকাণ্ডে আগামী তিন মাসের মধ্যে দোষীরা শাস্তি না পেলে পরিবারের তিনজনই আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে প্রশাসনের উপর চাপ বাড়াল নির্যাতিতার পরিবার৷ মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এমন হুমকি দিলেন নির্যাতিতার বাবা৷ নির্যাতিতার বাবা পেশায় ট্যাক্সিচালক। তিন আগে তাঁর মেয়ে এবং স্ত্রী গণধর্ষণের শিকার হন৷ অন্যদিকে এ ইস্যুতেই বেঁফাস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন সমাজবাদী পার্টির বিতর্কিত নেতা আজম খান৷

ঘটনার পর তিন দিন কেটে গিয়েছে৷ তবে এখনও অভিযুক্তদের সকলকে খুঁজে বের করতে পারেনি পুলিশ৷ ঘটনায় অভিযুক্ত সন্দেহে ধরা পড়েছে তিনজন৷ এদিক ড্যামেজ কন্ট্রোল করতে একাধিক পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে৷ তবুও পুলিশের ভূমিকা কোনও ভাবেই সন্তুষ্ট করতে পারছে না নির্যাতিতার পরিবারকে৷ মঙ্গলবার সাংবাদিকদের কাছে সেই অসন্তোষের কথাই জানালেন নির্যাতিতার বাবা৷ তিনি জানান, “আমার মেয়ের উপর পৈশাচিক অত্যাচার চালিয়েছে ওরা৷ রেহাই দেয়নি আমার স্ত্রীকেও৷ আমি চাই ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক” ৷ তবে এখানেই থামেননি তিনি ৷ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি আগামী তিন মাসের মধ্যে দোষীরা শাস্তি না পান, তা হলে তাঁরা গোটা পরিবারই আত্মহত্যা করবেন৷

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code