এই গ্রামে ভারতীয় পুরুষদের ঢোকা বারণ !

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

এই গ্রামে ভারতীয় পুরুষদের ঢোকা বারণ !

Manual7 Ad Code

kasole_b20160802152437

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের গ্রামের নাম কাসোল। এই গ্রামে থাকে শুধুই বিদেশিনীরা। ভারতীয় পুরুষদের ঢোকাই বারণ সেখানে! ঠিক এমনটিই জানাচ্ছে ভাস্কর ডটকম নামের একটি সাইট।

আসল ব্যাপার হলো, এই কাসোল গ্রামে থাকেন মূলত ইযরায়েলি পর্যটকেরা এবং তার সিংহভাগই নারী। ইযরায়েল রাষ্ট্রে সবাইকে বাধ্যতামূলক ‘মিলিটারি ট্রেনিং’ নিতে হয় আর সেই ট্রেনিং নিয়ে ইযরায়েলিরা ভীষণ ক্লান্ত হয়ে এই কাসোলে আসেন লম্বা ছুটি কাটাতে এবং বিশ্রাম নিতে। ওই গ্রামটিতে কখনও গেলে মনে হবে একখণ্ড ইযরায়েলে এসে পড়েছেন, কারণ সবাই সেখানে হিব্রু ভাষায় কথা বলে।

Manual3 Ad Code

কিন্তু সেখানে ভারতীয় পুরুষদের ঢুকতে না দেওয়ার অন্য কারণ রয়েছে। আর তা হলো কাসোল গ্রামে কান পাতলে শোনা যাচ্ছে ভারতীয় ছেলেরা নাকি এই বিদেশিনী পর্যটকদের খুব ‘ইভটিজিং’ করত, আর তাই তাদের ওই গ্রামে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকী কোনো পুরুষ কখনও ওই গ্রামে কোনোভাবে ঢুকে পড়লে তাকে কেউই আশ্রয় দেয় না এবং জানা যাচ্ছে ঠিক এই কারণেই ইযরায়েলি নারীরা গ্রামটিকে এতটা ‘নিরাপদ’ মনে করেন।

এইসব ইযরায়েলিদের আবার দৃঢ় বিশ্বাস যে, কাসোল গ্রামটিকে নাকি তাদেরই কোনো পূর্বপুরুষ ১০০ বছর আগে আবিষ্কার করেছিলেন। সে যাই হোক, এই গ্রামে কিন্তু ঘরভাড়া বেশ সস্তা। দিনে মাত্র ৩০০ টাকা করে আর সাইবার ক্যাফের ব্যবসাও চলছে রমরমা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code