কিবরিয়া হত্যা : আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

কিবরিয়া হত্যা : আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

Manual2 Ad Code

41178

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠি হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

Manual2 Ad Code

১৭১ সাক্ষীর মধ্যে এ নিয়ে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

একই আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ্যাডভোকেট কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ ১৪ আসামির মধ্যে বৃহস্পতিবার আদালতে ১২ জন উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি।

Manual8 Ad Code

পিপি আরও জানান, হরমুজ আলী ও শমসের মিয়া নামে দু’জন বৃহস্পতিবার আদালতে সাক্ষী দিয়েছেন। এ হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে এবং ১০ জন পলাতক রয়েছেন।

৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান প্রথম সাক্ষ্য দেন। ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন করা হয়। মামলার সকল আসামির উপস্থিতিতে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিসিক’র বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জগঠন করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code